দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দ্রুত বেড়ে চলায় বড় ধরনের নৃশংসতার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল সরকারের ভূমিকা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ প্রয়োজন।
শুক্রবার নাবলুসের কাছে তাল গ্রামে প্রাণঘাতী বসতি স্থাপনকারী হামলার পর দেওয়া এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিনবিষয়ক গবেষক সারাহ সানবার এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ইসরায়েল সরকার তাল গ্রামে বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে পারেনি। এখন তাদের প্রতিশোধমূলক হামলা এবং পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে—এমন সামরিক অভিযান বন্ধ করতে হবে।’
সারাহ সানবার বলেন, ‘বছরের পর বছর ধরে আইনহীনতা এবং হামলার দায়মুক্তি পশ্চিম তীরকে বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের স্তূপে পরিণত করেছে। পরিস্থিতি মোকাবিলায় এখনই দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘তাল গ্রামের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের হামলা আবারও মনে করিয়ে দিয়েছে, সহিংসতা বন্ধ না হলে এবং দায়ীদের জবাবদিহির আওতায় না আনলে পরিস্থিতির আরও অবনতি এবং নতুন নৃশংসতা অনিবার্য হয়ে উঠবে।’
হিউম্যান রাইটস ওয়াচের এই গবেষক বলেন, ‘ইসরায়েল সরকার যাতে আরও নৃশংসতা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবাধ সুযোগ পেয়েছে বলে মনে না করে, সে জন্য বিভিন্ন দেশের সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।’
সূত্র: আল-জাজিরা
/অ